করোনায় আরও ৩৮ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৮৭৪ জনে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৫২০ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ২১ হাজার ১৭৮ জনে।
আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নয় হাজার ৬১৫টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয় ১০ হাজার ৪৪৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ এক হাজার ৪৮০টি। নতুন পরীক্ষায় করোনা দুই হাজার ৫২০ জনের শরীরে শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ২১ হাজার ১৭৮ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মারা গেলেন মোট দুই হাজার ৮৭৪ জন।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৪১৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২২ হাজার ৯০ জনে।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। এতে প্রাণ হারিয়েছেন দুই হাজার ৮৭৪ জন। সুস্থ হয়েছেন এক লাখ ২২ হাজার ৩৯২ জন।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার মানুষ। মৃতের সংখ্যা ছয় লাখ ৪৩ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে সুস্থ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনের ফিরেছেন প্রায় ৯৭ লাখ মানুষ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪