করোনায় না ফেরার দেশে আরও ৩৪ জন
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার ৩৯৯ জনে। গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৪৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৫৭ হাজার ৬০০ জন।
আজ রোববার (৯ আগস্ট) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়।
এতে রাজধানীসহ দেশের ৮৫টি পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৪টি নমুনা সংগ্রহ হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৭৫৯টি পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩১৯টি। ২৪ ঘণ্টায় সংগৃহিত নমুনার পরীক্ষায় দুই হাজার ৪৮৭ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত শনাক্ত দুই লাখ ৫৭ হাজার ৬০০ জন। আক্রান্তদের মধ্যে নতুন করে ৩৪ জনসহ এ পর্যন্ত দেশে মোট তিন হাজার ৩৯৯ জন মৃত্যুবরণ করেছেন।
অধ্যাপক নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৬৬ জন। এ নিয়ে মোট এক লাখ ৪৮ হাজার ৩৭০ জন করোনা রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। এতে প্রাণ হারিয়েছেন তিন হাজার ৩৯৯ জন। সুস্থ হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩৭০ জন।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ৯৮ লাখ ১৭ হাজার মানুষ। মৃতের সংখ্যা সাত লাখ ২৯ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে সুস্থ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনের ফিরেছেন এক কোটি ২৭ লাখ মানুষ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪