০৯ অগাস্ট, ২০২০ ০৩:০৯ পিএম

‘মানুষের অনীহা ও বন্যাজনিত কারণে নমুনা পরীক্ষা কমেছে’

‘মানুষের অনীহা ও বন্যাজনিত কারণে নমুনা পরীক্ষা কমেছে’

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসে মৃত্যু এবং শনাক্তের হার কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার (৯ আগস্ট) সচিবালয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

দেশে নমুনা পরীক্ষার কারণ তুলে ধরে তিনি বলেন, ‘আমরা সব সময় আহ্বান করছি, আপনারা টেস্ট করতে আসুন। বন্যাজনিত ও নমুনা পরীক্ষা করতে মানুষের অনীহার কারণে টেস্টের সংখ্যা কিছুটা কমেছে। বাসায় বসে রোগীরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন বিধায় পরীক্ষা করাতে আসছেন না। করোনা মোকাবিলায় মানুষের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়েছে।’

করোনায় মৃত্যুর হার ধীরে ধীরে কমে এসেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালে চিকিৎসাসেবা পাওয়ার পাশাপাশি টেলিমেডিসিনের মাধ্যমে সারাদেশের রোগীরা চিকিৎসা গ্রহণ করছেন। প্রায় পাঁচ হাজার চিকিৎসক প্রতিদিন হাজার হাজার রোগীকে বাসায় থেকে করোনা চিকিৎসার বিষয়ে পরামর্শ দিচ্ছেন। জেলা ও উপজেলা পর্য়ায়ে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেয়া হচ্ছে। ৯০ ভাগ রোগী বাসায় চিকিৎসা গ্রহণ করছেন। মুমূর্ষু না হলে হাসপাতালে আসছে না। ফলে হাসপাতালে ৬০ ভাগ বেড ফাঁকা থাকছে। ফলে আক্রান্ত ও রোগীর সংখ্যা কমে গেছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা আক্রান্ত মায়ের দুগ্ধপানের কারণে সন্তান সংক্রমিত হবে না।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত