৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৮ পিএম

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নতুন উপপরিচালক ডা. সৈয়দ মাহাবুব ইবনে আল বাকের

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নতুন উপপরিচালক ডা. সৈয়দ মাহাবুব ইবনে আল বাকের
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন উপপরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন ডা. সৈয়দ মাহাবুব ইবনে আল বাকের।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ-এর পার-২ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত থাকা কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ মাহাবুব ইবনে আল বাকেরকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।

একই প্রজ্ঞাপনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বর্তমান উপপরিচালক ডা. মুনীর আহম্মদ খানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তা আগামী ৪ অক্টোবরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উপপরিচালক
  এই বিভাগের সর্বাধিক পঠিত