২১ মে, ২০২৬ ০৪:০৩ পিএম

সিলেট এমএজি ওসমানী মেডিকেলের নতুন উপপরিচালক ডা. হুমায়ুন কবির

সিলেট এমএজি ওসমানী মেডিকেলের নতুন উপপরিচালক ডা. হুমায়ুন কবির
ডা. কে.এম. হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন উপপরিচালক পদে ডা. কে.এম. হুমায়ুন কবিরকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২১ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার সহকারী সচিব এম.কে. হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। 

পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ২৩ মের মধ্যে বদলিকত কর্মস্থলে যোগদান করতে বলা হয় প্রজ্ঞাপনে।

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

►প্রজ্ঞাপন দেখুন

জেএইচ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত