২৩ জুন, ২০২৬ ১০:০৮ এএম

স্বাস্থ্য সচিবের কক্সবাজার সফর উপলক্ষে সদর হাসপাতালের সবার ছুটি বাতিল

স্বাস্থ্য সচিবের কক্সবাজার সফর উপলক্ষে সদর হাসপাতালের সবার ছুটি বাতিল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর কক্সবাজার সফর উপলক্ষে ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

সোমবার (২২ জুন) হাসপাতালের তত্ত্ববধায়ক (উপপরিচালক) ডা. মং টিং ঞো  স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য বলা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আগামী ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত কক্সবাজার সফর করবেন। এ সময় তিনি যে কোনো মুহূর্তে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগ, অন্তঃবিভাগ ও বহিঃবিভাগ পরিদর্শন করতে পারেন বলে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সচিবের সম্ভাব্য পরিদর্শন উপলক্ষে সংশ্লিষ্ট সময়ে হাসপাতালের সব কর্মকর্তা ও কর্মচারীকে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান করে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন বিভাগকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সার্জারি ওয়ার্ড, অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ এবং বহিঃবিভাগে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্র প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।

এ ছাড়া হাসপাতালের জরুরি বিভাগ, অন্তঃবিভাগ ও বহিঃবিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, ওয়ার্ড মাস্টারসহ সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে বলা হয়েছে।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক