স্বাস্থ্য সুরক্ষায় ফুটবল বিশ্বকাপে হাইড্রেশন বিরতি
মেডিভয়েস রিপোর্ট: এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো হাইড্রেশন ব্রেক বা পানি পান বিরতি চালু করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। ফিফার নতুন এই নিয়ম নিয়ে চলছে প্রচুর আলোচনা-সমালোচনা। অনেকে মনে করছেন এতে খেলার স্বাভাবিক গতি নষ্ট হয়ে যাচ্ছে। আবার কেউ মনে করছেন এতে খেলায় প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে।
ফিফা বলছে উত্তর আমেরিকায় গ্রীষ্মকালীন তীব্র গরম ও আর্দ্রতা থেকে ফুটবলারদের হিট স্ট্রোক বা পানিশূন্যতা থেকে বাঁচাতে এই বিরতি বাধ্যতামূলক করেছেন তারা। এই বিরতি খেলোয়াড়দের নিরাপত্তা ও স্বাস্থ্য রক্ষায় বিশেষত উষ্ণ আবহাওয়ায় ডিহাইড্রেশন বা অতিরিক্ত গরমের কারণে শক্তি কমে যাওয়া, ঘাম ও ইলেকট্রোলাইট ক্ষতির ঝুঁকি কমাতে সাহায্য করবে।
খেলার মধ্যেই পানি ও ইলেকট্রোলাইট গ্রহণ করলে ফুটবলাররা খেলার পারফরম্যান্স ও মনোযোগ ঠিক রাখতে পারবে।
হাইড্রেশন বিরতির নিয়ম
প্রতিটি ম্যাচের প্রথম হাফের ২২ মিনিটের পর ও দ্বিতীয় হাফের ২২ মিনিটের পর (খেলার মোট মিনিট হিসেবে প্রায় ৬৭ মিনিটে) তিন মিনিট করে ছয় মিনিটের বিরতি।
হাইড্রেশন বিরতির সময়
ম্যাচ চলাকালীন বল স্বাভাবিকভাবে ডেড-বল বা খেলার বাইরে থাকলে রেফারি বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে বিরতি দিবেন।
বিতর্ক
যদিও ফিফা বলছে হাইড্রেশন বিরতি খেলোড়দের স্বাস্থ্য ঠিক রাখার জন্য দেওয়া হচ্ছে কিন্তু অনেক কোচ ও ফুটবলার মনে করেন, এই বিরতি ম্যাচের স্বাভাবিক গতি ও আক্রমণাত্মক ছন্দ নষ্ট করবে। তাছাড়া টেলিভিশন সম্প্রচারকারী বা ব্রডকাস্টাররা এটিকে বিজ্ঞাপনের সুযোগ হিসেবে ব্যবহার করায় আগত দর্শকরাও এর সমালোচনা করছেন।
বিশ্বকাপের ১০৪টি ম্যাচে বাধ্যতামূলক
মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রে তীব্র গরম ও আর্দ্রতার মধ্যে খেলোয়াড়দের চাঙ্গা রাখতে বিশ্বকাপের ১০৪টি ম্যাচেই বাধ্যতামূলক তিন মিনিটের এই পানিবিরতির (হাইড্রেশন ব্রেক) নিয়ম চলবে। অর্থাৎ যেসব স্টেডিয়ামে ছাদ খোলা-বন্ধের সুবিধা আছে কিংবা মাঠ শীতাতপনিয়ন্ত্রিত হোক বা না হোক, বিরতি থাকবেই।
এইউ/
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা