১৯ জুলাই, ২০২৬ ০৩:১২ পিএম

সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ‘বিষঝাড়া ওঝা’, চিকিৎসা শেষে ফিরেছেন বাসায়

সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ‘বিষঝাড়া ওঝা’, চিকিৎসা শেষে ফিরেছেন বাসায়
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুষ্টিয়ায় একটি বসতবাড়ি থেকে গোখরা সাপ উদ্ধার করতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন ইমরান হোসেন (৩৮) নামের এক ‘বিষঝাড়া ওঝা’। জানা গেছে, ইমরান বিভিন্ন স্থান থেকে সাপ ধরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রকাশ করে থাকেন।

শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার গোলাপনগর ইউনিয়নের বাগগাড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিজেকে সাপুড়ে ও ওঝা পরিচয় দেওয়া আহত ইমরান হোসেন ভেড়ামারা উপজেলার হিড়িমাদিয়া গোরস্তান পাড়ার মোশারফ হোসেনের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার রাতে স্থানীয় আমিরুল ইসলামের বাড়িতে সাপ উদ্ধারের জন্য যান ইমরান। বাড়ির উঠানের মাটি খুঁড়ে একটি গর্ত থেকে একটি গোখরা সাপ বের করার পর সেটিকে ধরার চেষ্টা করেন তিনি। এ সময় অসাবধানতাবশত সাপটি তার হাঁটুর ওপরে ছোবল দেয়। পরে স্থানীয় দুই যুবক দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার পর ইমরান হোসেনের একটি ভিজিটিং কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কার্ডে তিনি নিজেকে সাপুড়িয়া হিসেবে পরিচয় দিয়ে সাপ ধরা ও সাপের বিষ ঝাড়ার পাশাপাশি বিভিন্ন জটিল ও গোপন রোগের চিকিৎসা করার দাবি করেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মোহাম্মদ ইকবাল হাসান মেডিভয়েসকে বলেন, হাসপাতালে আনার পর ইমরানকে গত ১৮ তারিখ রাত প্রায় পৌনে ১টার 
দিকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে দুটি অ্যান্টিভেনম দেওয়া হয়—একটি ভোর ৭টার দিকে এবং আরেকটি পরে ১০টার দিকে দিয়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। রাতের রাউন্ডে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

তিনি আরও বলেন, ‘আজ রোববার (১৯ জুলাই) সকালে রোগী নিজেই অনুরোধ করে হাসপাতাল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে 'ডিসচার্জ অন রিকোয়েস্ট (ডিওআর)' প্রক্রিয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয় এবং তিনি স্বজনদের সঙ্গে বাড়ি ফিরে যান।’

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক