১৫ জুলাই, ২০২৬ ০৬:২০ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে লং মার্চ, পুলিশের বাঁধা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে লং মার্চ, পুলিশের বাঁধা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করেছে শিক্ষার্থীরা। এ সময় মন্ত্রণালয়ের শিক্ষা ভবন মোড়ে শিক্ষার্থীদের আটকে দেয় পুলিশ। পরে তারা সেখানেই অবস্থান নেন।

আজ বুধবার (১৫ জুলাই) বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবন মোড়ে পৌঁছান। আগে থেকেই পুলিশ এই মোড়ে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রাখে। পরে সেখানে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস; তুমি কে আমি কে, ফার্মের মুরগি’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এদিকে সায়েন্সল্যাব থেকে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে আসার খবরে এই সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। সচিবালয়ে প্রবেশের বিভিন্ন রাস্তায় পুলিশ সতর্ক অবস্থান নেয়। শিক্ষাভবন মোড়ে সড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রাখা হয়েছে জল কামানও।

এ ছাড়া জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের রাস্তায়ও ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই রাস্তা দিয়ে সবার চলাচলও বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এইচএসসি পরীক্ষা
স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক