২৬ জুলাই, ২০২৪ ০৩:১৯ পিএম

এইচএসসির খাতা আপাতত ঢাকা বোর্ডে না পাঠানোর নির্দেশ

এইচএসসির খাতা আপাতত ঢাকা বোর্ডে না পাঠানোর নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র (খাতা) শিক্ষা বোর্ডগুলোতে আপাতত না পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ট্রেজারি বা থানায় সংরক্ষিত এইচএসসি পরীক্ষার লিখিত উত্তরপত্র বোর্ডে জমাদানের দ্বিতীয় কিস্তির তারিখ (২৭ জুলাই, শনিবার) স্থগিত করা হলো।

উত্তরপত্র জমাদানের তৃতীয় কিস্তি (৩ আগস্ট, শনিবার) এবং চতুর্থ কিস্তি (১২ আগস্ট, সোমবার) যথাযথ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এর আগে, ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক