২৭ জুলাই, ২০২৪ ১১:৪১ এএম

গাজার শিশুদের জন্য পোলিও টিকা পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গাজার শিশুদের জন্য পোলিও টিকা পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মেডিভয়েস রিপোর্ট: ইসরায়েলি বর্বরতার শিকার ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুদের জন্য ১০ লাখ পোলিও টিকা পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টিকার চালান সেখানে পৌঁছাবে বলে জানিয়েছেন সংগঠনটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

সম্প্রতি যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন।

গেব্রিয়েসুস বলেন, যদিও এখন পর্যন্ত গাজায় পোলিওর প্রদুর্ভাবের কোনো সংবাদ পাওয়া যায়নি, কিন্তু এ ধরনের অঘটন ঘটতে কতক্ষণ? যদি একবার এর প্রাদুর্ভাব ঘটে, তাহলে হাজার হাজার শিশু এতে আক্রান্ত হবে। তাই আগাম সতর্কতা হিসেবে এই টিকাগুলো পাঠানো হচ্ছে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তাদের তত্ত্বাবধানেই গাজায় পোলিও টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।

‘পোলিওমাইলিটিস’ রোগটির সংক্ষিপ্ত নাম পোলিও। ভাইরাসজনিত এই রোগটি সরাসরি রোগীর স্নায়ুতন্ত্রে আঘাত করে। ফলে এই রোগে আক্রান্তরা সেরে উঠলেও অধিকাংশই পঙ্গু হয়ে যায়। সাধারণত শিশুরা এই রোগে আক্রান্ত হয় এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুরা সবচেয়ে ঝুঁকিতে থাকে।

১৯৮৮ সাল থেকে বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচির পর থেকে বিভিন্ন দেশে কমতে থাকে পোলিও’র প্রকোপ। বর্তমানে শুধ আফগানিস্তান,পাকিস্তান ও আফ্রিকার কিছু দেশ ব্যতীত বিশ্বের আর কোনো দেশে পোলিও নেই।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও