৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর
মেডিভয়েস রিপোর্ট: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা কিংবা নাশকতার অভিযোগে করা মামলায় ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে ৩৭ জন ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় ও ৫ জন পরীক্ষার্থী ঢাকা জেলার বিভিন্ন থানায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
আজ শুক্রবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালতে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
এর আগে গত বৃহস্পতিবার রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে। আটক যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে।
-
১৪ জুলাই, ২০২৬
-
১৪ অক্টোবর, ২০২৪
-
০২ অগাস্ট, ২০২৪
-
০১ অগাস্ট, ২০২৪
-
২৬ জুলাই, ২০২৪
-
২৫ জুলাই, ২০২৪
-
২৯ জুন, ২০২৪
-
০১ জুন, ২০২৪
-
১৭ অগাস্ট, ২০২৩