২৫ জুলাই, ২০২৪ ১১:৪০ এএম
স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর
ফাইল ছবি।
মেডিভয়েস রিপোর্ট: কোটা সংস্কার আন্দোলনের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ পর্যন্ত ২০২৪ সালের এইচএসসি ও সমমানের চার দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আগামী ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।
বুধবার (২৪ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, ‘স্থগিত হওয়া সব পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।’ আর কোনও পরীক্ষা স্থগিত হতে পারে কিনা জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোনও সিদ্ধান্ত নিলে জানানো হবে।’
প্রসঙ্গত, আগামী ২৮ জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষা সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : কোটা সংস্কার আন্দোলন
-
১০ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৯ জানুয়ারী, ২০২৫
-
২৩ নভেম্বর, ২০২৪
-
২২ নভেম্বর, ২০২৪
-
১৬ নভেম্বর, ২০২৪
-
১৪ নভেম্বর, ২০২৪
-
২৯ অক্টোবর, ২০২৪
-
১৭ অগাস্ট, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না
এই বিভাগের সর্বাধিক পঠিত