আহতদের চিকিৎসায় অবহেলা বরদাশত করা হবে না: ডিজি
মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় কোনো রকম অবহেলা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে যশোর সার্কিট হাউজে অভ্যুত্থানে আহত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, কেবল অবহেলা না, কোনো রকম হয়রানির খবর পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে অধিদপ্তর তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছে এদেশের মানুষ। দেশের মানুষের মুক্তির জন্য শত শত শিক্ষার্থী বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। হাজার হাজার শিক্ষার্থী হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। হাসপাতালে দেখতে গিয়ে চোখের পানি ধরে রাখা যায় না। তারপরও তারা হাসিমুখে কথা বলছে। এসব যুবকের অনেক আক্ষেপ রয়েছে। তাদের সেসব আক্ষেপ মেটাতে হবে।
অধ্যাপক ডা. আবু জাফর বলেন, জুলাই বিপ্লবে আহতদের ব্যাপারে দরদি হতে হবে। হাসিমুখে সেবা দিতে হবে। এসব আহতরা যাতে চিকিৎসা সেবা নিতে গিয়ে হয়রানি কিংবা অবজ্ঞার শিকার না হয় সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি দিতে হবে।
তিনি আরও বলেন, যশোর মেডিকেল কলেজের সাথে হাসপাতাল করার দীর্ঘদিনের দাবি এখানকার মানুষের। এ হাসপাতালের বাস্তবায়ন অনেক দূর এগিয়েছে। এ প্রকল্প বর্তমানে কেবিনেটে ওঠার অপেক্ষায় রয়েছে। কেবিনেটে পাস হলেই কাজ শুরু হবে। যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলা পর্যন্ত লিফট চালুর বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান ও খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনজুরুল মুর্শিদ। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এদিন সকালে তিনি চৌগাছা নবনির্মিত একশ শয্যা উপজেলা হাসপাতাল, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। একই সাথে হাসপাতালে ভর্তিরত রোগীদের সঙ্গে চিকিৎসার খোঁজ খবর নেন। এর আগে ২০ নভেম্বর রাতে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে শহীদ আব্দুল্লাহর গ্রামের বাড়ি পরিদর্শন করেন অধ্যাপক ডা. আবু জাফর। এ সময় শহীদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি।
এনএআর/
-
৭ ঘন্টা আগে
-
৭ ঘন্টা আগে
-
১১ ঘন্টা আগে
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, ঝুলছে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
-
২৮ সেপ্টেম্বর, ২০২৬
-
২৭ সেপ্টেম্বর, ২০২৬
-
২৬ সেপ্টেম্বর, ২০২৬
-
২৬ সেপ্টেম্বর, ২০২৬
-
২৫ সেপ্টেম্বর, ২০২৬
-
২৫ সেপ্টেম্বর, ২০২৬
-
২৫ সেপ্টেম্বর, ২০২৬