হাসপাতালে ভর্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
মেডিভয়েস রিপোর্ট: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ও শীর্ষ নির্বাহী তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। ব্রাজিলের রিও ডি জেনেরিও’র সমরিতানো বাররা দা তিজুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম ও গ্লোবোর বরাত দিয়ে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, চলতি সপ্তাহে আয়োজিত জি-২০ সম্মেলনে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন টেড্রোস। তার কানে সংক্রামণ দেখা গেছে এবং উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, জি-২০ সম্মেলনে দায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্য বিশেষজ্ঞের দ্বারা সোমবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ দেওয়া হয়। এতে কিছুটা উন্নত হলে তাকে ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে তাকে আবার বৃহস্পতিবার সকালে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এনএআর/
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা