ডা. মো. আরমান হোসেন রনি

ডা. মো. আরমান হোসেন রনি

চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।


২৫ জুলাই, ২০২৪ ১১:০৫ এএম

চোখের আঘাতে করণীয় ও বর্জনীয়

চোখের আঘাতে করণীয় ও বর্জনীয়
প্রতীকী ছবি

চোখে আঘাত বলতে মূলত অক্ষিগোলক ও তার পার্শ্ববর্তী স্থানে আঘাতকে বোঝায়। চোখে বিভিন্নভাবে আঘাত লাগতে পারে। সতর্কতার বিষয় হলো, চোখে আঘাতের কারণে দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আঘাতের কারণ

হঠাৎ খোঁচা লাগা, ধুলাবালি বা রাসনিক বস্তু পরা। 
খেলাধুলার সময় আঘাত, হামলা, দুর্ঘটনা।
এয়ার বন্দুক, পেলেট গান এবং পেন্ট বল সম্পর্কিত আঘাত। 
আতশবাজি বা ধোঁয়া।

প্রতিকার

১. চোখে ধুলাবালি পরলে করণীয়গুলো নিচে তুলে ধরা হলো। 

ক. স্যালাইন দ্রবণ বা পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন। 
খ. চোখের পাতার নিচে আটকে থাকা কণাগুলো ব্রাশ করার জন্য নিজের চোখের পাতার উপরে উপরের চোখের পাতাটি টানুন। 
গ. সমস্ত কণা অপসারণ হয়েছে কিনা, তা নিশ্চিত করতে একজন চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হন। 

বর্জনীয়: এ ক্ষেত্রে চোখ ঘষবেন না। কারণ এতে চোখের মনির ক্ষতি হতে পারে।

 ২. চোখের মধ্যে কাটা বা বস্তুর জন্য করণীয়—

ক. সম্ভব হলে চোখ ঢেকে রাখুন।
খ. অবিলম্বে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন 

এ ক্ষেত্রে বর্জনীয় হলো—

ক. চোখ ঘষা থেকে বিরত থাকুন। 
খ. চোখে ব্যান্ডেজ করা থেকে বিরত থাকুন।

৩. চোখের রাসায়নিক বস্তু পরলে করণীয়সমূহ নিচে দেখুন। 

ক. প্রচুর পরিষ্কার পানি দিয়ে চোখ পরিষ্কার করুন। 
খ. সম্ভব হলে রাসায়নিক বস্তুটি শনাক্ত করুন।
গ. চোখে কন্টাক্ট লেন্স থাকলে তা সরিয়ে ফেলুন।
ঘ. অবিলম্বে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

৪. ভোতা আঘাতের জন্য করণীয়—

ক. হালকা করে ঠাণ্ডা কম্প্রেশন প্রয়োগ করুন।
খ. চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

এ ক্ষেত্রে চোখে কোনো চাপ প্রয়োগ করবেন না। 

বিপদ চিহ্নসমূহ

নিম্নলিখিত বিপদ চিহ্ন দেখামাত্র একজন চক্ষু বিশেষজ্ঞের শরণাপণ্ণ হন।

ক. দৃষ্টি ঝাপসা লাগলে।
খ. চোখ প্রচণ্ড ব্যথা হলে। 
গ. চোখ অনেক ফুলে গেলে। 
ঘ. হঠাৎ সব কিছু দুটো করে দেখা শুরু করলে।
ঙ. কোনো ক্ষত নজরে এলে বা রক্তক্ষরণ হলে।

চক্ষু বিশেষজ্ঞের কাছে যাওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত নিম্নলিখিত চিকিৎসা গ্রহণ করা যেতে পারে—

Moxifloxacin eye drop (Optimox/Moxigen)
এক ফোটা করে ৪ ঘণ্টা পরপর আক্রান্ত চোখে ব্যবহার করুন (১৪ দিন)

Artificial tear eye drop (Aquafresh/Drylief)
এক ফোটা করে ৪ ঘণ্টা পরপর আক্রান্ত চোখে প্রয়োগ করুন (৩০ দিন)

Tab.Ceevit
২+২+২+২ (২১ দিন)

মনে রাখবেন প্রচুর পরিমাণে পরিষ্কার পানির ঝাপটা ১৫-২০ মিনিট চোখে দিয়ে চোখ পরিষ্কার করলে ৯০ শতাংশ ক্ষেত্রে চোখ রক্ষা করা সম্ভব।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত