২৯ অক্টোবর, ২০২৪ ০৩:৫৯ পিএম

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি আজীবন মওকুফ

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি আজীবন মওকুফ
শিক্ষা মন্ত্রণালয়।

মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচারের পেটোয়া বাহিনীর আক্রমণে আহত শিক্ষার্থীদের আজীবন বেতন ও টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এতে সরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমান সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকার জুলাই-আগস্ট-২০২৪ এ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত মাধ্যমিক হতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সকল সরকারি- বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

আহত শিক্ষার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানের নিকট চিকিৎসা ব্যবস্থাপত্রসহ এ বিষয়ে আবেদন করবেন উল্লেখ করে এতে বলা হয়, ‘শিক্ষা প্ৰতিষ্ঠান কর্তৃপক্ষ অবিলম্বে আবেদনসমূহ যাচাইপূর্বক শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ করবেন।’

এতে জানানো হয়েছে, আহত শিক্ষার্থীর শিক্ষা জীবনের বর্তমান পর্যায় হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেতন/টিউশন ফি মওকুফ এর -এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ ছাড়া সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও উল্লেখ করা হয় এতে।

প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক