২৯ জানুয়ারী, ২০২১ ১২:৪৪ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়লো ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়লো ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কওমি মাদ্রাসাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।

আজ শুক্রবার (২৮ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চলমান ছুটি আবার বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কওমি মাদ্রাসা এ ছুটির আওতামুক্ত থাকবে।’

করোনাভাইরাসের কারণে এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়ানো হয়। সর্বশেষ এ ছুটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করে শিক্ষা মন্ত্রণালয়। গত ১৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা মহামারির কথা বিবেচনায় নিয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী  ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরই মধ্যে এ ছুটি আরও ১৫ দিন বাড়ালো সরকার।  ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক