সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত আরও ১৯ চিকিৎসকের পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের আরও ১৯ জন চিকিৎসককে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও বিশেষায়িত স্বাস্থ্য প্রতিষ্ঠানে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. সাইফুল্লাহ রাসেলকে সহকারী অধ্যাপক (পেডিয়াট্রিক্স) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে নোয়াখালী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. নাজিফা তাবাসসুমকে সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে ফরিদপুর মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
শিক্ষা প্রেষণে থাকা ডা. খাদিজা মান্নানকে সহকারী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। সরকারি কর্মচারী হাসপাতালের সঙ্গে সংযুক্ত ডা. মো. শহীদুল্লাহকে সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে ঢাকা মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ডা. ফাতেমা কলিকে একই প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক (অ্যানেসথেসিওলজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রোকাইয়া আক্তারকে সহকারী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুরে সংযুক্ত করা হয়েছে। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. লাবিবা হোসাইনীকে সহকারী অধ্যাপক (পেডিয়াট্রিক্স) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায় সংযুক্ত করা হয়েছে।
মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের ডা. সুমনা ইয়াসমিনকে সহকারী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। শিক্ষা প্রেষণে থাকা ডা. ফারহানা রহমান সীমাকে সহকারী অধ্যাপক (মেডিসিন) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোহা. শফিকুল ইসলাম এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. রোস্তম আলীকে সহকারী অধ্যাপক (পেডিয়াট্রিক্স) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জে সংযুক্ত করা হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফরিদা ইয়াসমিনকে সহকারী অধ্যাপক (রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ডা. মুহাম্মদ আজগর হোছাইনকে সহকারী অধ্যাপক (অ্যানেসথেসিওলজি) হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে সংযুক্ত ডা. শারমিন আকতারকে সহকারী অধ্যাপক (পেডিয়াট্রিক্স) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাইকোলজিস্ট ডা. নাজিফা জহির তাসনীমকে সহকারী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সৈয়দ মোমেনা হোসেনকে সহকারী অধ্যাপক (সার্জারি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে রাজশাহী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ডা. তাশরিফা বিনতে ফারুককে সহকারী অধ্যাপক (ব্লাড ট্রান্সফিউশন) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে একই হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এবিএম ইমাম হোসেনকে সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে শেরে বাংলা মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. নুসরাত শারমিনকে সহকারী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে দিনাজপুর মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় পরবর্তী কর্মদিবসে তাঁরা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।
এ ছাড়া অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এনএইচ/