কুষ্টিয়ায় স্বাস্থ্য ক্যাডারের তিন কর্মকর্তার বদলি ও পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
রোববার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার- ২ শাখার উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এইচ এম আনোয়ারুল ইসলামকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক সমমান) হিসেবে পদায়ন করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালীর ওএসডি ডা. মো. আকুল উদ্দিনকে চলতি দায়িত্বে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া, কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক সমমান) ডা. আবদুল মন্নানকে মহাখালীর আইইডিসিআরের জুনোসিস শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৮ জুলাই ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
এতে আরও বলা হয়েছে, অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে, এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করতে হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এনএইচ/