মিটফোর্ডে হত্যার প্রতিবাদে সলিমুল্লাহ মেডিকেলে বিক্ষোভ
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছেন তারা।
গতকাল শুক্রবার (১১ জুলাই) রাতে কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কলেজের শত শত শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় ‘হাসপাতালে হামলা কেন, জবাব চাই, জবাব চাই’, ‘নিরাপদ ক্যাম্পাস, দেখতে চাই, দেখতে চাই’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’ প্রভৃতি স্লোগান দেন শিক্ষার্থীরা।
এর আগে গত বুধবার (৯ জুলাই) মিটফোর্ড হাসপাতালের ভেতরে লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে হত্যা করা হয়। শুক্রবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় ইতোমধ্যে পাঁচ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টিআই/এনএআর/
-
১৪ জুলাই, ২০২৫
হাসপাতাল প্রাঙ্গণে ব্যবসায়ী হত্যার প্রতিবাদ
নিরাপদ ক্যাম্পাস দাবিতে সলিমুল্লাহ মেডিকেলে তৃতীয় দিনের মতো বিক্ষোভ
-
১২ জুলাই, ২০২৫