১৪ জুলাই, ২০২৫ ১১:০১ পিএম
হাসপাতাল প্রাঙ্গণে ব্যবসায়ী হত্যার প্রতিবাদ

নিরাপদ ক্যাম্পাস দাবিতে সলিমুল্লাহ মেডিকেলে তৃতীয় দিনের মতো বিক্ষোভ

নিরাপদ ক্যাম্পাস দাবিতে সলিমুল্লাহ মেডিকেলে তৃতীয় দিনের মতো বিক্ষোভ
হাসপাতাল প্রাঙ্গণে ব্যবসায়ী হত্যার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সলিমুল্লাহ মেডিকেলে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হাসপাতাল প্রাঙ্গণে ব্যবসায়ী হত্যার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৪ জুলাই) তৃতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করেন তারা।

পূর্ব ঘোষণা অনুযায়ী, নির্ধারিত কর্মসূচি শেষে ছাত্র-ছাত্রী ও ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিরা কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন ও উপাধ্যক্ষ ডা. জাকির হোসেনের সঙ্গে দেখা করতে যান।

এ সময় আংশিক দাবি আদায় হলেও বাকি দাবি-দাওয়া বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চান শিক্ষার্থীরা। তা বাস্তবায়নে কিছু সময় চান অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, একই সঙ্গে দাবি পূরণেও আশ্বস্ত দেন তাঁরা।

এ সময় শিক্ষার্থীরা সাত দিনের মধ্যে দাবি পূরণ সাপেক্ষে বর্তমান কর্মসূচি শিথিল করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে ইন্টার্ন চিকিৎসকদের ১৪ ও ১৫ জুলাই কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দেন।

গত বুধবার (৯ জুলাই) মিটফোর্ড হাসপাতালের ভেতরে লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে হত্যা করা হয়। শুক্রবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে তোলপাড় শুরু হয়।

লোমহর্ষক এ ঘটনায় সলিমুল্লাহর শিক্ষার্থীদের ব্যাপক আতঙ্কের জন্ম দেয়। শিক্ষার্থীরা জানান, মিডফোর্ড এলাকায় দীর্ঘদিন ধরে বহিরাগতদের দাপট, চাঁদাবাজি, হুমকি ও অশোভন আচরণের কারণে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ‘তারা এক বছর ধরে নিরাপদ ক্যাম্পাসের জন্য আন্দোলন করে আসছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানোর পাশাপাশি ক্লাস-পরীক্ষা বর্জনের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।’

তাঁদের দাবিগুলো হলো—

১. মিডফোর্ড এলাকায় চাঁদাবাজ ও বহিরাগতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে,
২. ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে,
৩. প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সমাধান পরিকল্পনা দিতে হবে,
৪. শিক্ষার্থী ও ডাক্তারদের নিরাপত্তা প্রদানের নিমিত্তে অতিদ্রুত পুলিশবক্স স্থাপনের ব্যবস্থা করতে হবে এবং
৫. ক্যাম্পাস এরিয়াতে পর্যাপ্ত সিসি টিভি ক্যামেরা স্থাপন করতে হবে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত