১৪ মার্চ, ২০২৫ ০১:১৮ পিএম

কমেকে হাসপাতাল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কমেকে হাসপাতাল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজার মেডিকেল কলেজে (কমেক) ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) দাবি আদায়ে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৮ সালে যাত্রা করা কক্সবাজার মেডিকেল কলেজে শিক্ষার্থী সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও দীর্ঘ ১৭ বছরেও স্থায়ী ৫০০ শয্যার হাসপাতাল নির্মিত হয়নি। ফলে শিক্ষার্থীদের প্রতিদিন প্রায় আট কিলোমিটার দূরে সদর হাসপাতালে গিয়ে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়, যা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য।

শিক্ষার্থীরা জানান, কক্সবাজারের প্রায় ২৮ লাখ মানুষের জন্য বর্তমানে ২৫০ শয্যার একটি হাসপাতাল রয়েছে, যেখানে প্রতিদিন ৫-৬ হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। এ ছাড়া প্রায় সাড়ে ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর বাড়তি চাপও সামাল দিতে হয় এই হাসপাতালে। কিন্তু এখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা ও বিশেষায়িত চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিউরো সার্জারি, হেমাটোলজি, হেপাটোলজি, সাইকিয়াট্রি, এনআইসিইউ, বার্ন ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ না থাকায় রোগীদের প্রায়ই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যা ১৫০ কিলোমিটার দূরে এবং ব্যয়বহুল।

শিক্ষার্থীরা দাবি করেন, আধুনিক ৫০০ শয্যার হাসপাতাল স্থাপিত হলে কক্সবাজারের জনগণ ও পর্যটকদের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত হবে এবং চিকিৎসকদের প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম সহজ হবে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদন ও নির্মাণকাজ শুরুর দাবি জানান।

প্রসঙ্গত, কক্সবাজার সদর হাসপাতালের একটি ছোট ইউনিটে ২০০৮-২০০৯ সেশনে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে কমেকের যাত্রা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ২০১০ সালের নভেম্বরের শুরুতে কক্সবাজার সদর হাসপাতালকে অস্থায়ী কমেক হাসপাতাল ঘোষণা করে। এরপর ২০১১ সালের কক্সবাজার শহরের প্রবেশ জানারঘোনা এলাকায় কক্সবাজার মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের ভবন নির্মাণ শুরু হলেও আজ পর্যন্ত শেষ হয়নি ভবন নির্মাণ।

এসএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কক্সবাজার মেডিকেল কলেজ
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত