২৪ অক্টোবর, ২০২৬ ০৭:০৪ পিএম

ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, নার্সকে বদলি ও ৪ চিকিৎসকের বেতন কর্তনের নির্দেশ

ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, নার্সকে বদলি ও ৪ চিকিৎসকের বেতন কর্তনের নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় দায়িত্বে অবহেলার কারণে একজন নার্সকে বদলির নির্দেশ দেন তিনি। পাশাপাশি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসকের এক দিনের বেতন কর্তনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

আজ শনিবার (২৪ অক্টোবর) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব নির্দেশনার কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের প্রত্যাশা পূরণ ও সন্তুষ্টি অর্জনের পর্যায়ে নিয়ে যেতে সরকার কাজ করছে। স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। একই সঙ্গে ওষুধের সরবরাহ বাড়ানো এবং পর্যাপ্ত স্যালাইন মজুত নিশ্চিত করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্বাস্থ্যখাতের উন্নয়ন ও পুনর্গঠন প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী ১৫ দিনের মধ্যে কয়েক হাজার কোটি টাকার দরপত্র আহ্বায়ের পরিকল্পনা রয়েছে। এসব অর্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা হবে।

এ ছাড়া উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে রোগ নির্ণয়ের সুযোগ বাড়বে এবং সাধারণ মানুষ আরও সহজে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী পার্শ্ববর্তী তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও আকস্মিক পরিদর্শন করেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক