০৫ জুলাই, ২০২৬ ০৪:০১ পিএম
কক্সবাজার মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মুজিবুল হক
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুল হক।
আজ রোববার (৫ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ মুজিবুল হককে পুনরাদেশ না দেয়া পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো।
এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তা আগামী ৯ জুলাইয়ের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
স্বাস্থ্য-শিক্ষা-সেবা-একাত্মতার অঙ্গীকার
জয়পুরহাট মেডিকেল-ডেন্টাল শিক্ষার্থীদের সংগঠন জেএমডিসির নেতৃত্বে সাদিকুল-শাওন

এই বিভাগের সর্বাধিক পঠিত