০৫ জুলাই, ২০২৬ ০৪:২৪ পিএম
শেবাচিমের উপাধ্যক্ষ হলেন ডা. মজিবুর রহমান
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির পেডিয়াট্রিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান।
আজ রোববার (৫ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো।
এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তা আগামী ৯ জুলাইয়ের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন