২৩ জানুয়ারী, ২০২৫ ১২:২৭ পিএম

কক্সবাজার মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. সোহেল বকস

কক্সবাজার মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. সোহেল বকস
ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ফিজিওলজি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. সোহেল বকস। মঙ্গলবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে শাহনেওয়াজ এই প্রজ্ঞাপনে সই করেছেন।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. সোহেল বকসকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো। তিনি আগামী সাত কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এসএইসবি/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কক্সবাজার মেডিকেল কলেজ
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত