২৩ জানুয়ারী, ২০২৫ ০৩:০৪ পিএম

বিএসএমএমইউর নতুন পরিচালকের দায়িত্বগ্রহণ

বিএসএমএমইউর নতুন পরিচালকের দায়িত্বগ্রহণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন দায়িত্বগ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দায়িত্বগ্রহণ করেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন সদ্য সাবেক বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে দায়িত্বপালন করেছেন।

নতুন পরিচালকের দায়িত্বগ্রহণ ও সদ্য সাবেক পরিচালকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার মহোদয়, পরিচালক (হাসপাতাল, অতিরিক্ত দায়িত্ব) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক ডা. মো. আবু নাছের, সহকারী পরিচালক মো. আজিজুর রহমান, ভিসির একান্ত সচিব-২ জনাব লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক