হাফেজ নার্সিং শিক্ষার্থী-কর্মকর্তাদের সংবর্ধনা এনএনএফের
মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জে হাফেজ নার্সিং শিক্ষার্থী-কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে ন্যাশনাল নার্সেস ফোরাম (এনএনএফ) কিশোরগঞ্জ জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি পিপল এরনিমেট এন্ড অ্যাডভান্সমেন্ট কমিউনিটির (প্রাক) চেয়ারম্যান কর্নেল (অব.) প্রফেসর ডা. জেহাদ খান ও প্রধান আলোচক জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর উপস্থিতিতে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজনসহ নার্সিংয়ে অধ্যায়নরত তিনজন শিক্ষার্থী ও একজন কর্মকর্তা হাফেজকে ক্রেস্ট প্রদান করা হয়।
এনএনএফ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ আয়োজনে সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক লাইব্রেরি সহ সভাপতি মাওলানা আ. ম. ম. আব্দুল হক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কিশোরগঞ্জের এনেস্থেশিওলজিস্ট ডা. হাসান পারভেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডা. আনিসুর রহমান রানা, ডা. গালিব, কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর দ্বীপন দত্ত, সৈয়দা নাফিসা ইসলাম নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ফরিদ উদ্দিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি হাসান আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেনসহ কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দ।
এসএইচবি/এমইউ
-
১৪ মার্চ, ২০২৫
-
১৪ নভেম্বর, ২০২৪
-
১২ সেপ্টেম্বর, ২০২৪