১২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৮ এএম

নার্সেস ফোরামের উদ্যোগে বন্যাদুর্গতদের চিকিৎসা-আর্থিক সহায়তা

নার্সেস ফোরামের উদ্যোগে বন্যাদুর্গতদের চিকিৎসা-আর্থিক সহায়তা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে স্বাস্থ্যসেবার পাশাপাশি ও আর্থিক সহায়তা প্রদান ন্যাশনাল নার্সেস ফোরামের। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলে ১১টি জেলার মানুষের মাঝে স্বাস্থ্যসেবার পাশাপাশি ও আর্থিক সহায়তা প্রদান করেছে ন্যাশনাল নার্সেস ফোরাম (এনএনএফ)। 

গত ৮ সেপ্টেম্বর ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির মাধ্যমে ফেনী জেলার ফুলগাছি উপজেলার খিলপাড়া হাফেজিয়া মাদ্রাসায় ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে সংগঠনটি। দেওয়া হয় আর্থিক সহায়তাও।

সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলে। এ সময় সাড়ে চারশ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান এবং ১১০ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

চিকিৎসা সেবায় যুক্ত হন শিশু সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. আলমগীর হোসেন, ডা. রুহুল আমিন ও ডা. তানভীর আহমেদ। চিকিৎসাসেবায় সহযোগিতা করেন বিএসএমএমইউর সিনিয়র স্টাফ নার্স আমিনুল ইসলাম ও জাকির হোসেন, নয়ন, তোকির, রুবেল, আব্দুল হান্নান, তানভীর, মাসুদ, আহসান হাবীব, আব্দুর রহমান ও মোশাররফ। উপস্থিত ছিলেন সফিউল্লাহ শরীফ, হাফিজুল ও ইউনুস। 

এই ক্যাম্পে সার্বিকভাবে সহযোগিতা করেন খিলপাড়া সোসাইটির ফখরুল, ফিরোজ ও জসিমসহ আরো অনেকে।

চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের সার্বিক তত্ত্বাবধানে দুর্গত এলাকায় প্রাথমিক চিকিৎসাসেবা ও ত্রাণ উপহার বিতরণ অব্যাহত রেখেছে এনএনএফ। এ পর্যন্ত প্রায় ১০টি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ কার্যক্রম করেছে নার্সদের সংগঠনটি।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত