০৬ মার্চ, ২০২৫ ১১:০৩ এএম

বিএসএমএমইউতে ইউরোলজি দিবস পালিত

বিএসএমএমইউতে ইউরোলজি দিবস পালিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় ইউরোলজি দিবস পালিত হয়েছে।  বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের (বাউস) উদ্যোগে ‘কিডনী সমস্যা, ইউরোলজিস্টই ভরসা’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপিত হয়।

এদিন বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। র‌্যালিপূর্ব সমাবেশে বক্তারা রোগ প্রতিরোধ ও গণসচেতনতার উপর গুরুত্বারোপ করেন।

র‌্যালিতে ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সাইদুল ইসলামসহ অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুর রহমান ও ডা. মো. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, ডা. এসএম ইউনুস আলী, ডা. এ এস এম শফিউল আজম ও ডা. মো. নবিদ আলম, ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, প্রসথোডন্টিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও উপ-রেজিস্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত