বেসরকারি মেডিকেলের পরিচালনা পর্ষদের সভা ক্যাম্পাসেই আয়োজনের নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল অথবা ডেন্টাল কলেজের পরিচালনা পর্ষদের সভা ক্যাম্পাসেই আয়োজনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।
শনিবার (২ মার্চ) মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক চিঠিতে এসব কথা জানানো হয়।
এতে বলা হয়, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা প্রদানের পরও বিভিন্ন বেসরকারি মেডিকেল অথবা ডেন্টাল কলেজের পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) সভাসমূহ কলেজ ক্যাম্পাসের বাইরে অন্যত্র আয়োজন করা হয়। ফলে সংশ্লিষ্ট মেডিকেল অথবা ডেন্টাল কলেজ ও নার্সিং কলেজসমূহের অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে সভায় উপস্থিত সদস্যগণ বাস্তব ধারণা লাভ করতে পারেন না। এতে স্বাস্থ্য শিক্ষার মানোন্নয়নে গভর্নিং বডির অবদান রাখার সুযোগ বিঘ্নিত হচ্ছে, যা আইনেরও পরিপন্থী’।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭৩ এর ধারা ৭ এর বিধান অনুযায়ী, ‘একটি গভর্নিং বডির সভা সাধারণত কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে যতবার প্রয়োজন মনে করা হয়, তবে বছরে যুক্তিসঙ্গত ব্যবধানে কমপক্ষে চারটি সভা (জরুরি এবং বিশেষ সভা ব্যতীত) অনুষ্ঠিত হবে।'
চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় সকল বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহের পরিচালনা পর্ষদের সভা আবশ্যিকভাবে সংশ্লিষ্ট কলেজ ক্যাম্পাসে আয়োজন করার জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো।
এমআই/
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৭ জানুয়ারী, ২০২৫