২৬ জুলাই, ২০২৬ ০৪:১৯ পিএম

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন পাঁচ চিকিৎসক

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন পাঁচ চিকিৎসক
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের পাঁচ সহযোগী অধ্যপককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন—মুগদা মেডিকেল কলেজের সার্জিক্যাল অনকোলজি বিভগের ডা. মো. জাহাঙ্গীর কবীর, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের ডা. মো নাদিমুল হাসান, ঢাকা ডেন্টাল কলেজের প্রস্থোডন্টিক্স বিভাগের ডা. মাহতাবুন নাহার।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত সার্জিক্যাল অনকোলজি বিভাগের ডা. আবুল খায়ের মুহাম্মদ মিনহাজ উদ্দিন ভূইয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে সংযুক্ত নেফ্রোলজি বিভাগের ডা. মো. শরিফুল হক অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পদোন্নতির পূর্বের পদ ও কর্মস্থলেই (ইনসিটু) দায়িত্ব পালন করবেন।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত