নেতৃত্ব সংকটে জাতীয় মানসিক হাসপাতালে অব্যবস্থাপনা: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় মানসিক হাসপাতালে নেতৃত্ব সংকটে নানা অব্যবস্থাপনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত।
আজ রোববার (৮ মার্চ) সকালে হঠাৎ রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে হাসপাতালের ওয়ার্ডগুলো ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। সেখানে রোগীদের জন্য ব্যবহৃত বিছানার অস্বাস্থ্যকর পরিবেশ, তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি এবং সামগ্রিক ব্যবস্থাপনায় নানা ঘাটতি সরাসরি পর্যবেক্ষণ করেন।
শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জাতীয় মানসিক হাসপাতাল দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও হাসপাতালে নেতৃত্ব সঙ্কট রয়েছে। সেই সাথে অব্যবস্থাপনাও আছে।
তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানটির কার্যক্রমে যেসব অনিয়ম-অব্যবস্থাপনা দেখেছি, সেগুলোর ব্যাপারে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছি।’
এমআই/