০৮ মার্চ, ২০২৬ ০২:৫৬ পিএম

ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের নবীন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের নবীন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের (ডিডব্লিউটি) উদ্যোগে ‘ট্রাস্ট শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

একদল তরুণ চিকিৎসকের নেতৃত্বে পরিচালিত ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট দীর্ঘদিন ধরে দেশের চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী এবং সামগ্রিক স্বাস্থ্যখাতের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় এ বছরও ট্রাস্টের উদ্যোগে এই শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের মাঝে প্রথম বর্ষের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে এ বছর মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী, তাঁদের অভিভাবক এবং ট্রাস্টের অ্যাম্বাসেডরসহ প্রায় ২০০ তরুণ চিকিৎসক ও শিক্ষার্থীর মিলনমেলা ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মোবারক হোসাইন। সঞ্চালনায় ছিলেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল ডা. আজমাঈন ইকতিদার অয়ন এবং অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি ডা. জিনান বিন নূর।

এ সময় ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ, নবীন শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা বক্তব্য দেন। বক্তারা বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের এই শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে আশা করা যায়।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত