০৭ জানুয়ারী, ২০২৫ ১০:৫২ এএম

স্বাস্থ্যখাতে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্যখাতে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যখাতে যেসব অন্যায়, অনিয়ম হয়েছে তা আর ভবিষ্যতে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘কেউ পূর্বে গুরুতর অন্যায়, অনিয়ম করে থাকলে সেটা আমরা ভুলে যাবো না। তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার (৬ জানুয়ারি) সকালে ঢাকার তেজগাঁওয়ে সরকারের মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

নূরজাহান বেগম বলেন, ‘ইডিসিএল নিয়ে নানা অনিয়মের কথা পত্রিকায় এসেছে। ২৪ এর গণঅভ্যুত্থানে এতগুলো ছেলে জীবন দিল, আত্মত্যাগ করলো, তাদের কথা স্মরণ করে আসুন আমরা এই প্রতিষ্ঠানকে পরিবর্তন করি, যাতে প্রতিষ্ঠানটি নিয়ে ভবিষ্যতে আর কোনো কথা না ওঠে। কাজেই এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে।’

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানে ৩৯ জন ছাত্র-জনতা দুই চোখ-ই হারিয়েছে। তারা আর পৃথিবীর আলো দেখতে পাবে না। যাদের সন্তান আছে তারা তাদের সন্তানকে দেখতে পাবে না। এই আহতরা তাদের মা-বাবাকে আর দেখতে পাবে না। কিসের জন্য তাদের এই অপরিমেয় আত্মত্যাগ? শুধু এই দেশকে পরিবর্তন করার জন্য। এই দেশে আমাদের নতুন করে যাত্রা শুরু হয়েছে অসংখ্য শহীদ এবং আহতের আত্মত্যাগের মাধ্যমে।’

এ সময় বারডেম প্রতিষ্ঠা অধ্যাডক ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্মৃতিচারণ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আমরা ডা. ইব্রাহিমের কথা স্মরণ করি। কেন করি? কারণ তিনি মানুষের জন্য কিছু সৃষ্টি করে গেছেন। কাজেই আসুন আমরা মানুষের জন্য, মানবতার জন্য কাজ করি এবং মানুষের যাতে উপকার হয়, তেমন কিছু রেখে যাই। আমরা যদি ব্যক্তিকে অনুভব করতে না পারি, মানুষের কষ্ট এবং দরিদ্রতা যদি অনুভব করতে না পারি, তাহলে সামনে আগাতে পারবো না।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ইডিসিএলকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে দক্ষ হতে হবে। ইডিসিএল যে দামে ওষুধ বিক্রি করে তার চেয়ে কম দামে মার্কেটে ওষুধ পাওয়া গেলে কেন ইডিসিএল থেকে ওষুধ কিনবে? আপনাদের মানের বিষয়ে আপোষ করতে বলা হচ্ছে না, কিন্তু আপনাদের দক্ষতা বাড়াতে হবে।

টিআই/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য উপদেষ্টা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক