০৬ জানুয়ারী, ২০২৫ ০৯:৩৭ পিএম

ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম

ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হবে। ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে। যার মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের সহায়তা করা হবে।

সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবার ও আহতদের ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ মন্ত্রণালয় থেকে পর্যায়ক্রমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতি শহীদ পরিবার ৩০ লাখ ও আহতরা ৫/৩/২ লাখ টাকা করে পাবেন। জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হবে, যা আগামী সপ্তাহ থেকেই দেওয়া শুরু হবে।

তিনি বলেন, শহীদ পরিবারকে এ মাসে ১০ লাখ টাকা করে ৫ বছরের জন্য সঞ্চয়পত্র হিসেবে দেওয়া হবে।

আগামী অর্থবছরের শুরুতে জুলাই মাসে বাকি ২০ লাখ টাকা দেওয়া হবে। এ ছাড়া মাসিক ভাতা আগামী অর্থ বছরের জুলাই থেকে দেওয়া হবে। পাবেন শহীদ পরিবার ও গুরুতর আহতরা। ২০০ জন গুরুতর আহত এখন হাসপাতালে চিকিৎসাধীন।

স্বচ্ছতার সঙ্গে শহীদদের তালিকা করা হচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের খসড়া তালিকা থেকে বাদ পড়ারা ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন। জুলাই ফাউন্ডেশন বেসরকারিভাবে পরিচালিত হবে। আর অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা সরকারিভাবে যেকোনো সরকারের সময়েই যেন সুবিধা পান সেজন্য জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে। পরবর্তীতেও তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ থাকবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : গণঅভ্যুত্থান
রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক