গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য স্বাস্থ্য কার্ড বিতরণ শুরু
মেডিভয়েস রিপোর্ট: ২৪ এর গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য জরুরি ভিত্তিতে স্বাস্থ্য কার্ড বিতরণের কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। ইতোমধ্যে বিভিন্ন জেলার প্রস্তুতকৃত স্বাস্থ্য কার্ড সংশ্লিষ্ট সিভিল সার্জনদের কাছে পাঠানো হয়েছে।
আজ রবিবার (১ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক নোটিশে এসব তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, প্রতিটি জেলার সিভিল সার্জনকে একজন উপযুক্ত প্রতিনিধি মনোনয়ন দিয়ে তাঁর নাম, পদবি, মোবাইল নম্বর ও স্বাক্ষরসহ তথ্য স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাতে হবে। এরপর সেই প্রতিনিধির মাধ্যমে স্বাস্থ্য কার্ডগুলো বুঝে নিয়ে আহত যোদ্ধাদের সুবিধাজনক স্থানে পৌঁছে দিতে হবে।
দেশের মোট ৩৬ জেলায় এই স্বাস্থ্য কার্ড বিতরণ শুরু হয়েছে। এতে মোট চার হাজার ৫৫১ জন আহত ব্যক্তি পাবেন সরকারি স্বাস্থ্যসেবা। স্বাস্থ্য কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসাসেবা বিনামূল্যে বা বিশেষ ছাড়ে গ্রহণ করতে পারবেন তারা।
স্বাস্থ্য কার্ডের সেবা মূলত রাষ্ট্রের পক্ষ থেকে তাঁদের আত্মত্যাগ ও সাহসিকতার একটি আনুষ্ঠানিক স্বীকৃতি।
এমআই/
-
১৫ জুলাই, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
১৪ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
-
০৮ জুলাই, ২০২৬