০১ জুন, ২০২৫ ০২:৫৬ পিএম

একিউট মেডিসিন কোর্সের সার্টিফিকেট বিতরণ

একিউট মেডিসিন কোর্সের সার্টিফিকেট বিতরণ
ছবি: সাইদুল ইসলাম সাঈদ

মেডিভয়েস নিউজ: ছয় মাস মেয়াদি একিউট মেডিসিন কোর্সের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১ জুন) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসে (বিআইএইচএস) অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একিউট মেডিসিন স্কিল ডেভেলপমেন্টের লক্ষ্যে পরিচালিত এই কোর্সটি এবার তৃতীয়বারের মতো সম্পন্ন হলো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি এবং কোর্স মেন্টর হিসেবে বক্তব্য রাখেন ডা. সিহান মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের জন্য এই কোর্স করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে তারা প্র্যাকটিক্যাল ও বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ পান। বিশেষ করে জরুরি রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত উপযোগী।’

ডা. সিহান মাহমুদ বলেন, ‘জরুরি অবস্থায় রোগী ব্যবস্থাপনার জন্য তরুণ চিকিৎসকদের দক্ষ করে তোলাই আমাদের উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে।’

এসআইএস/এমআই  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত