০১ জুন, ২০২৫ ০৫:২৯ পিএম

মমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠিত

মমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস নিউজ: দিনভর বৃষ্টি আর জলাবদ্ধতাকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ ও ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠান।

আজ রোববার (১ জুন) সকাল ১১টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইন্টার্ন চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজের উপাধ্যক্ষ, হাসপাতালের সহকারী পরিচালক এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।

শপথগ্রহণের অনুভূতি জানতে চাইলে মমেকহা ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাকিব হাসান বেলাল বলেন, ‘শপথগ্রহণ অনুষ্ঠান প্রত্যেক ইন্টার্ন চিকিৎসকের জন্যই অনেক আরাধনার। আমাদের সকল ব্যাচমেটের আপ্রাণ চেষ্টায় অনেকদিন পর এমএমসিতে এ অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আমরা সবাই অনেক বেশি উল্লসিত। আশা করি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত