০২ জুন, ২০২৫ ১২:৩২ এএম
কোভিড পরবর্তী ফুসফুস জটিলতা

ঢাবির প্রফ পরীক্ষায় প্রথম অর্ভিন অদিত্য না ফেরার দেশে

ঢাবির প্রফ পরীক্ষায় প্রথম অর্ভিন অদিত্য না ফেরার দেশে
অর্ভিন আদিত্য। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ২১-২২ সেশনের এমবিবিএস প্রথম পেশাগত পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থী অর্ভিন আদিত্য মারা গেছেন।

রোববার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অর্ভিন কোভিড পরবর্তী ফুসফুস জটিলতায় ভুগছিলেন।

প্রথম প্রফেশনাল পরীক্ষার এনাটমি, ফিজিওলজি, বায়োকেমেস্ট্রি—তিন বিষয়েই মেডিকেলের সর্বোচ্চ নম্বর অনার্স মার্ক পান অর্ভিন আদিত্য। তাঁর নম্বরের হার ৯৪ দশমিক সাত শতাংশ। ঢাবি অধিভুক্ত ৫৪টি মেডিকেলের প্রায় ছয় হাজার শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান করেন ডিএমসির কে ৭৯ ব্যাচের এই শিক্ষার্থী।

ময়মনসিংহের সন্তান অর্ভিন ২০২-২২ সেশনের এমবিবিএস ভর্তি যুদ্ধে মেধা তালিকায় ৭৩তম স্থান অর্জন করেন।

তিনি ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি এবং এইচএসসি ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে। এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে প্রথম স্থান অর্জন করেন অর্ভিন আদিত্য।

দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। অর্ভিনের বাবা অধ্যাপক ডা. গণপতি আদিত্য ও মা শিপ্রা সরকার। বাবা ময়মনসিংহ মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, মা একটি কলেজের লেকচারার। অর্ভিনের বড় ভাই অভিরূপ আদিত্য ঢাকা মেডিকেল কলেজের কে-৭৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি গত বছর ইন্টার্নশিপ সম্পন্ন করেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত