২৫ অক্টোবর, ২০২৫ ০৭:৫০ পিএম

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাইম মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাইম মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন রংপুর প্রাইম মেডিকেল কলেজের ২০২১-২০২২ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুবাশশির শাহরিয়ার মারুফ (২৪)।

আজ শনিবার (২৫ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 

জানা গেছে, আজ প্রাইম মেডিকেল কলেজে চতুর্থ বর্ষের মাইক্রোবায়োলজি সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ছাত্রাবাসে ফেরার পরই মারুফ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন।

চিকিৎসকরা মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগজনিত জটিলতার কথা উল্লেখ করেছেন।

মুবাশশির শাহরিয়ার মারুফের বাড়ি উত্তরের জেলা পঞ্চগড়ে।

সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া

মুবাশশির শাহরিয়ার মারুফের আকস্মিক মৃত্যুতে প্রাইম মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ পুরো ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া।

সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর খবর দেওয়ার পাশাপাশি তাঁকে নিয়ে নানা স্মৃতিচারণ করেছেন বন্ধু, সহপাঠী ও শিক্ষকরা।

চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ফারহাদুল ইসলাম চৌধুরী ফেসবুক পোস্টে লিখেন, 'যে কয়টা ছেলে মেডিকেল লাইফে আসা থেকে সবসময় পরামর্শের জন্য নক করবে,  তাদের মধ্যে এই একটা ছেলেকে সবসময় পেয়েছি। অন্যরকম ফোবিয়া নিয়ে থাকতো …। কে জানতো এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে! আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমিন।'

এসএসডিএফ প্রাইম মেডিকেল ইউনিটের সাধারণ সম্পাদক সিবগাতুল ইসলাম বলেন, 'এমন বেদনাদায়ক মৃত্যু মেনে নেয়া সত্যিই অত্যন্ত কঠিন। তার অকাল মৃত্যু প্রাইম মেডিকেল কলেজ ও তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।'

তার সহপাঠী যুবায়ের শায়খ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধু মুবাশশির মারুফ আর নেই। আমি সম্পূর্ণ স্তব্ধ, জীবন কতটা অনিশ্চিত! আল্লাহ তাঁর আত্মাকে চিরশান্তি দান করুন। সবাই তাঁর জন্য দোয়া করবেন।'

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত