১৫ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৩২ এএম
আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে ডিএনসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) গেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সেখানে যান ডিএনসিসির প্রশাসক।
এর আগে শুক্রবার সকালে ডিএনসিসিতে নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের অন্তর্গত উত্তরখান এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগকে তিনটি স্থানে সীমানা নির্ধারণ ও উচ্ছেদ করে একটি পার্ক, একটি খেলার মাঠ ও একটি কমিউনিটি কমপ্লেক্স নির্মাণের নির্দেশনা দেন।
পার্কটি নির্মাণ হবে তেরমুখ ব্রিজের পাশে। এ ছাড়া কাঁচকুড়ার আমাইরা এলাকায় খেলার মাঠ ও একটি কমিউনিটি কমপ্লেক্স নির্মাণ করা হবে।
এসআইএস/এমইউ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : গণঅভ্যুত্থান
-
১৭ মে, ২০২৫
-
২৮ মার্চ, ২০২৫
-
২৭ ফেব্রুয়ারী, ২০২৫
-
২০ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৮ ফেব্রুয়ারী, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত