স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩ কর্মকর্তার বদলি
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি ও পদায়ন হওয়া তিন কর্মকর্তা হলেন, উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম, উপপরিচালক বেগম সাহান ওয়াজ ও সহকারী পরিচালক সোহাগ ময় চাকমা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার শাখা-২ উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।
চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (পরিবার পরিকল্পনা) মোহাম্মদ আবুল কালামকে বরিশালের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা), রাঙ্গামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (পরিবার পরিকল্পনা) বেগম সাহান ওয়াজকে চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (পরিবার পরিকল্পনা) ও খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) সোহাগ ময় চাকমাকে রাঙ্গামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তিনি জেলার সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রযোজ্য ক্ষেত্রে কর্মকর্তাগণ বিধি মোতাবেক অতিরিক্ত ভাতা প্রাপ্য হবেন।
এসআইএস/
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
০৯ সেপ্টেম্বর, ২০২৪
-
০৬ সেপ্টেম্বর, ২০২৪
-
০৪ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ অগাস্ট, ২০২৪
-
২২ মে, ২০২৪