৩০ মে, ২০২৫ ০৪:৫২ পিএম

গণঅভ্যুত্থানে আহতদের ফার্স্ট ট্র্যাক চিকিৎসা সুবিধা নিশ্চিতের নির্দেশ

গণঅভ্যুত্থানে আহতদের ফার্স্ট ট্র্যাক চিকিৎসা সুবিধা নিশ্চিতের নির্দেশ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ফার্স্ট ট্র্যাক চিকিৎসা প্রদান নিশ্চিত করতে হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সাথে ওষুধ সরবরাহ ও রোগ নির্ণয়েও এই সুবিধা নিশ্চিতের কথা বলা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দেশের সব হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, তত্ত্বাবধায়কদের পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মো. শাহাদাত হোসেন কবির চিঠিতে সই করেছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে ফার্স্ট ট্র্যাক চিকিৎসা প্রদানের জন্য সারা দেশের হাসপাতালের পরিচালক ও তত্ত্বাবধায়কদের বলা হয়েছিল। কিন্তু বিভিন্ন সূত্রে জানা গেছে, আহতদের যথাযথভাবে ফার্স্ট ট্র্যাক চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে না।’

এতে বলা হয়, ‘চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ সরবরাহের নির্দেশনা থাকলেও অনেক সময় ওষুধ না দিয়ে স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে। একই সাথে তাদের বাইরে থেকে ওষুধ কিনে নিতে হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে হাসপাতালগুলোতে পরীক্ষা-নিরীক্ষা বা রোগনির্ণয়ের সুবিধাও তারা পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া যায়। এ বিষয়গুলো সুষ্ঠুভাবে সমাধান করে আহতদের জন্য ফার্স্ট ট্র্যাক চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

চিঠিতে ফার্স্ট ট্র্যাক চিকিৎসা নিশ্চিত করতে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। এগুলো হলো–আহতদের যথাযথভাবে ফার্স্ট ট্র্যাক চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে সংযুক্ত ছক অনুযায়ী মাসিক প্রতিবেদন দাখিল করতে হবে, প্রয়োজনমাফিক সব ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে, সরকারি হাসপাতালে বিদ্যমান পরীক্ষা-নিরীক্ষা বা রোগনির্ণয় সেবা দিতে হবে, তবে যন্ত্রপাতির ঘাটতি বা অন্য কোনও কারণে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব না হলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ নিকটবর্তী বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক থেকে তা করিয়ে এনে বিল দাখিল করবে।

এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে ফার্স্ট ট্র্যাক চিকিৎসা প্রদানের নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

চিঠিটি দেখতে ক্লিক করুন

এসআইএস/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক