০৯ মে, ২০২৬ ১০:১৭ এএম

চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের সঙ্গে ব্যাংককে সফররত জামায়াত আমীরের সাক্ষাৎ

চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের সঙ্গে ব্যাংককে সফররত জামায়াত আমীরের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ও সার্বিক খোঁজখবর নিতে ব্যাংককে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি।

আজ  শনিবার (৯ মে) ব্যাংকের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে সফরকালে তিনি গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।

বিরোধীদলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে তাদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।

চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান। 

জেএইচ/ টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক