০৯ মে, ২০২৬ ১১:৪১ এএম

বিএমইউর নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল

বিএমইউর নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল
অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন এ্যানেসথেসিয়া, এনালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল। 

গত ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।  

অফিস আদেশে বলা হয়, বিএমইউর এ্যানেসথেসিয়া, এনালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার পদে দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল এ্যনেসথেশিওলজি অ্যান্ড পেইন মেডিসিন গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং বাংলাদেশ সোসাইটি অফ এ্যানেসথেশিওলজিস্টস ও ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান্সের বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন।

তিনি বিএমইউয়ের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁর প্রজ্ঞা, দূরদর্শিতা, নেতৃত্বের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় এবং দেশের চিকিৎসা সেবার মান আরও উন্নত ও সমৃদ্ধ হবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।

জেএইচ/ টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত