বিএসএমএমইউতে অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা চালু
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বহির্বিভাগে আগত রোগীদের দুর্ভোগ লাঘব ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চালু হয়েছে অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা কার্যক্রম। বিএসএমএমইউর ওয়েবসাইটে (www.bsmmu.ac.bd) প্রবেশ করে রোগীরা তাদের প্রয়োজন মতো চিকিৎসাসেবা নেয়ার জন্য অনলাইনে অ্যাপয়েনমেন্ট নিতে পারবেন। এতে সকালে রোগীদেরকে একসাথে বিএসএমএমইউর বহির্বিভাগে এসে টিকেটের জন্য ভিড় করতে হবে না।
শনিবার (১ মার্চ) বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ প্রশাসনিক অন্যানো ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক ও দুই বহির্বিভাগে এ কার্যক্রম চালু হয়।
অধ্যাপক শাহিনুল আলম বলেন, রোগীদের সেবার মান উন্নত, বিএসএমএমইউর বহির্বিভাগে আগত রোগীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রম বেগবান করতে বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু করা অপরিহার্য হয়ে ছিল। বহির্বিভাগের চিকিৎসাসেবা প্রদানের সাথে একাডেমিক ও গবেষণা কার্যক্রম সংযুক্ত করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বিশেষ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু হলে রোগীদের ডাটা সংরক্ষণ করা সম্ভব হবে। বহির্বিভাগ ও অন্তঃবিভাগ পুরোপুরি অটোমেশন করা সম্ভব হলে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার তথ্যসহ চিকিৎসা সংক্রান্ত সকল বিষয়ের তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। এতে সংশ্লিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞগণ প্রয়োজন মতো রোগীর তথ্য জেনে মূল্যবান পরামর্শসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে পারবেন। একই সাথে সংগৃহীত ডাটা নিত্যনতুন গবেষণার দ্বার উম্মোচন করবে।
বিএসএমএমইউ ভিসি আরো বলেন, অনলাইন অ্যাপয়েন্টমেন্টে আসা রোগীদের প্রয়োজনীয় সময় চিকিৎসকরা দেন তা নিশ্চিত করা হবে। এতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট রোগীকে যথাযথ সময় দেওয়ার মানসিকতা তৈরি হবে এবং এটা চিকিৎসাসেবার মান উন্নয়ন ও রোগীর সস্তুষ্টিতে বিরাট ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, বহির্বিভাগে চিকিৎসাসেবার মান উন্নয়নসহ রোগীদের দুর্ভোগ লাঘব, অযথা ভিড় এড়ানো, রোগীদের সময় সাশ্রয় করা, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহের ঝামেলা এড়ানো, রোগীদের উন্নত ও সন্তুষ্টিমূলক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই বিএসএমএমইউ প্রশাসন বহির্বিভাগে আগত রোগীদের জন্য অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা কার্যক্রম চালু করেছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, আইটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, সিস্টেম অ্যানালিস্ট মো. মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসআই/এমইউ
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫