বিএসএমএমইউর এমপিএইচ কোর্সে ভর্তির সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজেসমূহে এমপিএইচ জুলাই-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ থেকে ৬ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেল (শিক্ষা) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত মেডিকেল কলেজসমূহে আগামী ১ জুলাই ২০২৫ হতে এমপিএইচ প্রোগ্রামের ভর্তির জন্য নির্ধারিত ফরমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে’।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে আবেদনের সময় আগামী ৩ থেকে ৬ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আবেদন ফি সাত হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (২ মার্চ) থেকে বুধবার (৫ মার্চ) মধ্যে ফি প্রধানের জন্য বলা হয়েছে।
আগামী শুক্রবার (১৪ মার্চ) এমপিএইচ প্রার্থীদের লিখিত পরীক্ষা বিএসএমএমইউ ক্যাম্পাসে বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এমআই/এমইউ