বিচারপতি আবদুর রউফের মৃত্যুতে এনডিএফের শোক
মেডিভয়েস রিপোর্ট: সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মুহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন গভীর শোকপ্রকাশ করেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) সংগঠনটির অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষারিত এক শোকবার্তায় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে সংগঠনটি।
শোকবার্তায় বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বিশিষ্ট ইসলামিক স্কলার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি জনাব মুহাম্মদ আব্দুর রউফ দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। তিনি দীর্ঘ দিন যাবৎ হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
প্রসঙ্গত, সদ্য প্রয়াত বিচারপতি মুহাম্মদ আবদুর রউফ ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান এবং জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল ভুলত্রুটি মাফ করে দিন, তার নেক আমলসমূহ কবুল করুন এবং তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।
এচএইচবি/
-
১১ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ সেপ্টেম্বর, ২০২৬
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’
চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান
-
০৭ সেপ্টেম্বর, ২০২৬
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
-
২৪ অগাস্ট, ২০২৬
এনডিএফ ঢাকা দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
-
১৮ অগাস্ট, ২০২৬
-
১৭ অগাস্ট, ২০২৬
-
১৬ অগাস্ট, ২০২৬
-
১৫ অগাস্ট, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
এনডিএফের সেমিনারে বক্তারা
জুলাইয়ের স্মৃতি মুছে ফেলা সম্ভব নয়, হৃদয় ও পেশায় বেঁচে থাকবে